উত্তরায় অগ্নিকান্ডে নিহত চৌদ্দগ্রামের একই পরিবারের তিন জনকে ‎পাশাপাশি কবরে দাফন সম্পন্ন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০: ৪১
Thumbnail image

‎পাশাপাশি কবরে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন জনকে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।‎

‎নিহতরা হলেন উপজেলা চিওড়া ইউনিয়নের কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।‎

‎নিহতের ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, ফজলে রাব্বির উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া ঐতিহ্যবাহী কাজী বাড়ির সন্তান। কুমিল্লা শহরেও তাদের বাড়ি রয়েছে। রাব্বি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ও তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

‎গতকাল শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ছয়জনের মধ্যে তিনজন চৌদ্দগ্রামের রাব্বির পরিবার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত