• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

বিএনপি সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: তারেক রহমান

মো. শাহীন আলম, চৌদ্দগ্রাম
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১: ৪৬
logo

Photo

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিএনপি সরকার গঠন করলে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি- আমরা দেশের মানুষকে ধোঁকা দিলে কোন লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোয় আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষকে জবান দিচ্ছি আমরা চেষ্টা করব সেটা রাখার জন্য। প্রান্তিক মাঝারি কৃষক ভাই যারা আছে আমরা আগে তাদের কাছে পৌঁছাতে চাই। আমরা প্রান্তিক কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করব।

তারেক রহমান আরো বলেন, দেশের বড় সমস্যা বেকার সমস্যা বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে চাই। ঘরে বসে আমাদের মা বোনেরা বিভিন্ন জিনিস তৈরি করে, আমরা তাদের ছোট ছোট ব্যাংক ঋণের ব্যবস্থা করব এবং তৈরি করা সেই জিনিসগুলো বিদেশে রপ্তানির ব্যবস্থা করব।

তিনি রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আসনের প্রার্থী মো. কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। তাঁরা হলেন বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন। আমরা ক্ষমতায় গেলে তাদের মাসে মাসে একটি সম্মানি ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের জন্য কি করব, মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে। আমরা সরকার গঠন করলে ওয়ান টু থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়ন কাজ শুরু করব। কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না।

তারেক রহমান আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, সেই সাথে মানুষ তাঁদেরও পরিবর্তন চায়। তাঁদের সন্তান যেহেতু ভালো শিক্ষা পায়, পরিবার যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য আর চাকরি করতে পারে, তাঁরা সেই পরিবর্তন চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপিই একমাত্র বলছে দেশের কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার সমস্যার সমাধান, নারীদের ক্ষুদ্র ঋণ, ইমাম মোয়াজ্জেমদের সম্মানীর ব্যবস্থা করবে। মা বোনদের চিকিৎসার সুবিধার্থে আমরা ১ লাখ হেলথ কেয়ার করব।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন, তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন যেহেতু কেউ ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিবেন।

চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ৬টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ আরো অনেকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

২

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

৩

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

৪

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৫

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

সম্পর্কিত

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

১ ঘণ্টা আগে
মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

১৬ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

১৭ ঘণ্টা আগে