চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর দাঁড়িপাল্লার সমর্থনে ও হ্যাঁ ভোটের পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে চিওড়া রাস্তার মাথায় যুব ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। যুব ম্যারাথনটি চিওড়া রাস্তার মাথা থেকে শুরু চিওড়া বাজার, ধোড়করা বাজার হয়ে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মধ্যাহ্ন ভোগের মাধ্যমে শেষ হয়।

চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ কাজল, ঘোষতল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুর গফুর ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জালাল উদ্দিন টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, সাবেক সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ভূইয়া, খিলগাঁও থানা যুব নেতা মাহবুব আলম খন্দকার ডালিম, জামায়াত নেতা জাকারিয়া রিংকু, রিয়াদ উদ্দিন আবির, মহি উদ্দিন মিয়াজী, সফিউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত