• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১: ০১
logo

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১: ০১
Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি উল্টে এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহান আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে জিহান হোসাইন (১০)। আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণীর ছাত্রী তানিসা আক্তার (১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে নয়টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি (চট্টমেট্রো-ঢ-৮১-৪৩৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহান হোসাইন নিহত ও তানিসা আক্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ির একাংশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১২ ঘণ্টা আগে