• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২০: ৫৪
logo

Photo

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্রর প্রতিনিধিরা আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না। সবার সাথে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।

ডা. তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি। তিনি আরও বলেন, ২০০১-২০০৬ সালে ক্ষমতা থাকাকালীন আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

ডা. তাহের আজ বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারস্থ খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

২

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

৩

নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

৪

সমকালীন পরিবেশ আমাদের করণীয় শীর্ষক আলোচনা

৫

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

সম্পর্কিত

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

১১ ঘণ্টা আগে
ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

১২ ঘণ্টা আগে

১৬ ঘণ্টা আগে