চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৬, ১৯: ১৭
Thumbnail image

কুমিল্লা চৌদ্দগ্রামে সাপের কামড়ে মামুনুর রশিদ ইমন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা জগন্নাথদীঘি ইউনিয়ন কিং সোনাপুর গ্রামে। নিহত ইমন উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি সদস্য জামাল হোসেন।

স্থানীয়রা জানায়, ইমন তার কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার রাত ১০টায় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কার্ভাটের উপরে বসে গল্প করছিলেন । এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। আধা ঘন্টা বন্ধুদের সাথে কথা বলে সে বাড়ি চলে যায়। রাত ১১টার সময় তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে সাপের কামড়ে আক্রান্ত ইমনকে হাসপাতালে আনা হয়। তাকে বিষমুক্ত করতে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত