অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ রোববার এ উপলক্ষে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মীর আব্দুর রহমান আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া মো. জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে মো. কামরুল হুদা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন, নেতাকর্মীদের শক্তি সাহস যুগিয়ে পাশে থেকেছেন, বিপন্ন মানুষকে বুকে আগলে রেখেছেন-ঠিক তেমনিভাবে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা মো. কামরুল হুদা আগামীদিনেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে চৌদ্দগ্রামের সকল উন্নয়নমূলক কার্যক্রমে সর্বসাধারণের পাশে থাকবেন।

উল্লেখ্য, গতকাল শনিবার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রান্না চুলা থেকে অগ্নিকান্ডে জুলফু মিয়ার দুটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত