চৌদ্দগ্রামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মো. নুরুল আমিন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাছিনা মমতাজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ খাদ্য পরিদর্শক মো. নাঈম হোসেন, চিওড়া ইউনিয়নের কৃষক ওমর ফারুক, পৌরসভার কৃষক মো. হানিফ, বাতিসা ইউনিয়নের কৃষক আবুল হাসেমসহ কৃষকরা উপস্থিত ছিলেন। চলতি বছর সরাসরি কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ২২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত