চৌদ্দগ্রামে হামের টিকা পাবে ৭১ হাজার ৮৬৪ শিশু

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২০: ০৯
Thumbnail image

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭১ হাজার ৮৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডা. সাঈদ আল মনসুর ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার খালেদ রৌশন আরা, এমটিইপি রিয়াজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মো. রুকুজ্জামান প্রমুখ।

ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ৩৩৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেওয়া হবে। এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত