• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দাহ্য পদার্থসহ আটক ৬

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১: ৫২
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ফেনী সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একদল দুর্বৃত্ত জড়ো হয়। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে আসে। পরে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা চালায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মুরাদনগরে এতিমদের মাঝে খাবার বিতরণ

২

নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

৩

কুমিল্লার কোন উপজেলায় কবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

৪

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দাহ্য পদার্থসহ আটক ৬

৫

নাঙ্গলকোটে রান্নাঘরের বেড়া খুলে বের করতে হলো মরদেহ

সম্পর্কিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মুরাদনগরে এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মুরাদনগরে এতিমদের মাঝে খাবার বিতরণ

৯ ঘণ্টা আগে
নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

১০ ঘণ্টা আগে
কুমিল্লার কোন উপজেলায় কবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

কুমিল্লার কোন উপজেলায় কবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

১৩ ঘণ্টা আগে

১ দিন আগে