নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের চার দিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে লালমাই বাজার সংলগ্ন শিবপুর একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রিফাতের সঙ্গে বড় ধর্মপুর গ্রামের কবিরুল ইসলামের ছেলে সজিবের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাত থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার দুপুরে শিবপুর এলাকার একটি ডোবায় রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর দক্ষিণ মডেল থানার এস আই জনির নেতৃত্ব সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।