নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী ছেলে বিদ্যুৎষ্পৃষ্টে মৃত্যুর ৮ মাস পরে সাবেক ইউপি সদস্য (মেম্বার) মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন মা আছিয়া বেগম। উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন। নিহত জাকির হোসেনের (৫০) সৌদি প্রবাসী ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী জাকির ছুটিতে দেশে এসে প্রায়ই রাতে বাড়ির পাশের জমিতে মাছ ধরতেন। গত বছরের ২২ সেপ্টেম্বর রাতেও তিনি মাছ ধরতে যান। ওই সময় প্রতিবেশী সাবেক মেম্বার মফিজুরের জমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান জাকির। তার মৃত্যুর প্রায় ৮ মাস পর গত ১৫ মে জাকিরের বৃদ্ধা মা আছিয়া বেগম বাদী হয়ে মফিজুর রহমান মেম্বার ও মো. সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আছিয়া বেগমের দাবি, জায়গা নিয়ে বিরোধ থাকায় উদ্দেশ্যপ্রবণ হয়ে সেলিমের ঘর থেকে মফিজুর রহমান মেম্বার তার জমিতে বিদ্যুতের লাইন দিয়ে রাখেন। জাকির মাছ ধরতে গেলে মুহূর্তেই মফিজ মেম্বারের জমিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নিহত হন।
অভিযোগের বিষয়ে মফিজুর রহমান বলেন, আছিয়া খাতুনের ছেলে ও নাতিদের সঙ্গে থাকা জায়গার বিরোধ মীমাংসার কয়েকটি সালিশ বৈঠকে ছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ঘটনার ৮ মাস পরে আমার বিরুদ্ধে মামলা করেছে। বিদ্যুতের লাইন আমি জমিতে নিইনি।
প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, জাকির হোসেনের আত্মীয়ের ঘর মফিজুর রহমান মেম্বারই বিদ্যুতের লাইন নিয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী জাকির হোসেন মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।