চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নকরা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ জহির ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর সদস্যরা। গতকাল সকালে র‌্যাব ওই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া জহিরের বাড়ি রাজধানীর লালবাগ থানার ১১৫ নয় ইয়াছিন বেপারীর গলি এলাকায়। তিনি ওই এলাকার তাজুল ইসলামে ছেলে।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান আলম বলেন, গ্রেপ্তাারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত