• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি না, আমি সবার তাহের ভাই: নায়েবে আমির

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫৫
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি সবার তাহের ভাই। আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই কথা বলেন তিনি। তাহের বলেন, ‘চৌদ্দগ্রামে আমার জন্ম। এখানে এমন অনেক মনীষীর জন্ম হয়েছে যাদের নাম বললেই মানুষ চিনে। ২০০১ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম- নির্বাচিত হলে চৌদ্দগ্রামে আর কোনো রক্ত ঝরবে না। আমি চেষ্টা করেছিলাম সেই কথা রক্ষার জন্যে। আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি।’

তিনি বলেন, ‘বলেছিলাম এখানে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম। ওয়াদা করেছিলাম এখানে সব দলের সহাবস্থান থাকবে, সেটা বিরাজমান রেখেছিলাম সে সময়। বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম।’

চব্বিশের পট পরিবর্তনের পর জেলখানায় বসে চৌদ্দগ্রামেই প্রথম ফোন দিয়েছিলেন জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমি জানি এর আগের আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল, তেমনি পট পরিবর্তনের পর মানুষ প্রতিহিংসাপরায়ণ হতে পারে। এজন্য প্রথম ফোন করে নেতাদের বলেছি- চৌদ্দগ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না। কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না, কোনো উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। ফলে প্রতিশোধ চৌদ্দগ্রামে নেয়া হয়নি।’

চৌদ্দগ্রামকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’

এখানকার সংসদ সদস্য কোনো দলের প্রতিনিধি নন উল্লেখ করে তাহের বলেন, ‘আপনি দল করেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে ভোট দিতে হবে তাকেই যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আমি এখানকার মানুষের কল্যাণ করতে সক্ষম হব।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

২

ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: এমপি জসিম

৩

চান্দিনায় ভিজিডির বস্তা ভর্তি পঁচা চাল

৪

পুরোনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে: নাহিদ

৫

মাদকে সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা

সম্পর্কিত

লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

লালমাই উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

১৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: এমপি জসিম

ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: এমপি জসিম

১৪ ঘণ্টা আগে