কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নকরা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ জহির ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর সদস্যরা। আজ সকালে র‌্যাব ওই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া জহিরের বাড়ি রাজধানীর লালবাগ থানার ১১৫ নয় ইয়াছিন বেপারীর গলি এলাকায়। তিনি ওই এলাকার তাজুল ইসলামে ছেলে।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান আলম বলেন, গ্রেপ্তাারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত