চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম। গ্রেপ্তারকৃতরা হলো- চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর গ্রামের রাজিব হোসেন, চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়ার রনি কুমার দাস ও জোরারগঞ্জ এলাকার গোবিনাথপুরের মোস্তফার ছেলে আবদুর রহিম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক টিম মঙ্গলবার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ রনি কুমার দাস ও আবদুর রহিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া অপর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ রাজিব হোসেন আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত