মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

চৌদ্দগ্রামে তরুণদের মধ্যে শতাধিক ফুটবল বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে|

আজ শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মধ্যে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল|

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা ওসমান আজাদ, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ|

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুস সাত্তার, ব্যাংকার ওসমান গণি, মানবাধিকার কর্মী পলাশ খান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক সালাউদ্দিন খান রাজিব, সদস্য খালেদ রায়হান, ব্যবসায়ী নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ| সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেলের উদ্যোগে ফুটবল পেয়ে খুশি তরুণরা|

আল আমিন রাসেল বলেন, ছাত্র ও তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে চিওড়া ইউনিয়নের ৩৯ গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে| তরুণদের ভবিষ্যত বিনির্মানে আরও ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হবে|

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত