চৌদ্দগ্রামে নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

চৌদ্দগ্রামে বেদে সম্প্রদায়ের অসহায় মনিলা বেগম ও রাজিয়া বেগমের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর করেছে কালিকাপুর মানব কল্যাণ সংস্থা। গতকাল সোমবার বিকেলে ভারত সীমান্তবর্তী বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঢেউটিন হস্তান্তর করেন মানব কল্যাণ সংস্থার পরিচালক সমাজ সেবক মকবুল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপদেষ্টা আবদুল কুদ্দুস, সদস্য সালা উদ্দিন, ছাদেক মিয়া, আমির হোসেন, মো. হাসান, বিসু মিয়া, শাহানুর আক্তার, দিপু মিয়া, রেজাউল হক প্রমুখ।

ঢেউটিন পেয়ে মনিলা বেগম ও রাজিয়া বেগম বলেন, অর্থের অভাবে নতুন ঘর নির্মাণ করতে পারছি না। কালিকাপুর মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঢেউটিন দিয়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা তাদের সফলতা কামনা করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত