• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে - ডা.তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪: ১১
logo

Photo

এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সোমবার কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা. তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। মানুষ জেনে গেছে কারা চাঁদাবাজি, দুর্নীতির সঙ্গে জড়িত। এই নির্বাচনে জনগণ চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিয়ে দিবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

২

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

৩

নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

৪

সমকালীন পরিবেশ আমাদের করণীয় শীর্ষক আলোচনা

৫

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

সম্পর্কিত

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

১২ ঘণ্টা আগে
ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

১৩ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে