দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।

জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের ওপর হামলা, সন্ত্রাস বিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিলেন। বুধবার প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত