চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলসহ ৩০ বিতার্কিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের পরিচালনায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, বিচারক ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. লাভলু মিয়া।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত