খাল খননে সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

দেশব্যাপী খাল খনন কার্যক্রমের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র মো. নুরুল আমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো. এয়াছিন প্রমুখ।

চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার ওপর দিয়ে ডাকাতিয়া নদীর সঙ্গে মিলিত হয়। দুইটি খালেই পলি ও ময়লা জমাটবাঁধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত