চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

‎চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখন নিয়ে শিবির কর্তৃক ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় তারা ‘গুপ্তের ঠিকানা ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা ক্যাম্পাসে হবে না’সহ শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন অনিক, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রায়হান, উপজেলা ছাত্রদলের সহসভাপতি আরজু, সাইফুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিউল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ । মিছিল শেষে নেতাকর্মীরা শিবির বিরোধী দেয়াল লিখন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত