• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

জামায়াত ভারতের কাছে মাথা নত করবে না: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৩৮
logo

Photo

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতে কোন সরকার মনে করতো না, ভারতের তোয়াজ না করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু জামায়াত এটা মনে করে।

তিনি বলেন, শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে। ভারতের কাছে মাথা নত করব না।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সাথে আমাদের প্রথমে যে গড়মিল হবে, তাহলো দুর্নীতি বন্ধ করে দিবো। দুর্নীতি খতম হয়ে যাবে, কোন চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কোন প্রশ্রয় আমাদের কাছে পাবে না।

ডা. তাহের আজ সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত নেতা ডা. তাহের আরও বলেন, এই বারের নির্বাচনটি শুধু এমপি বানানোর নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা ৫৬ বছরে বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি সরকার ছিল। সেই তিনটি সরকার দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে প্রায় কাছাকাছি ছিল। মিল ছিল অনেক। দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করেছে। খুন, রাহাজানি, দখলদারিত্ব ও চাঁদাবাজি এটা সকল দলের সময়ে এক রকম ছিল। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের ভিতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে ছিল অনেকটা মিল। কিন্তু এইবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৬ বছরে যে তিনটি দলের দুর্নীতি হয়েছে, তা পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে ইলেক্টেড হতে পারি। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেম্বার হাফেজ উদ্দিন মোল্লা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

২

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

৩

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

৪

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৫

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

সম্পর্কিত

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন ৭ মে পর্যন্ত, অনুষ্ঠান ৩১ মে

১ ঘণ্টা আগে
মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

১৬ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

১৭ ঘণ্টা আগে