• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৪
logo

রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৪
Photo

গত কয়েক বছর ধরে দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা বেগমের ( হাসিনা ওহাব) শরীর ভালো যাচ্ছিল না। নানা ধরনের ব্যধিতে তিনি আক্রান্ত ছিলেন। চিকিৎসকেরা বলতেন, তাঁর চিকিৎসা নেই। বাসায় নিয়ে যান। ওষুধ খাওয়ান। যতোদিন বাঁচে। এরই মধ্যে কয়েক দফা তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে ছিলেন। কিন্তু এবার আর তাঁকে বাঁচানো গেল না। গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সবাইকে কাঁদিয়ে তিনি কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন।

গতকাল বেলা দুইটায় পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদে জানাযা শেষে তাঁকে নতুন চৌধুরী পাড়ার অশোকতলা কবরস্থানে দাফন করা হয়।

হাসিনা ওহাব কুমিল্লা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও রূপসী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত আবদুল ওহাবের সহধর্মিনী। তিনি আশিক অমিতাভ অমি, আরিফ অরুনাভ অরুন ও আসিফ তরুণাভ তরুনের মা।

হাসিনা ওহাব বিলুপ্ত কুমিল্লা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লার সাধারণ সম্পাদক, কুমিল্লা হাইস্কুল, বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রথম নারী ছাত্রী।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১০ ঘণ্টা আগে
চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

১০ ঘণ্টা আগে
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

১১ ঘণ্টা আগে