ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর নগরের পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান। বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, আফ বাংলাদেশ কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. লোকমান হোসেন, জেলা আহ্বায়ক মো. হাসিবুল ইসলাম এবং মহানগর সদস্য সচিব মাওলানা আবুল ফালাহ আহমাদি।

বক্তারা ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। সমাবেশে হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত