কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওজের কর্মকর্তাদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওজের কর্মকর্তাদের নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় নগর ভবনে ওই বৈঠক হয়। বৈঠকে কুমিল্লা শহরে কয়েকটি নতুন সড়ক তৈরি, টমছমব্রিজ-মেডিকেল কলেজ সড়কের কাজ দ্রুত শেষ করা, মল্লিকা সিএনজি পাম্প থেকে ঢুলিপাড়া সড়কের কাজ একমাসের মধ্যে শেষ করা, গোমতী নদীর পাড় ঘিরে পানি উন্নয়ন বোর্ডের কাজ করা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মনিরুল হক চৌধুরী সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজ নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্য দ্রুত কাজ করার তাগিদ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার, সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সওয়ের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। তবে নগরের সব কাজ দ্রুত গতিতে শেষ হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত