কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সড়ক সংকীর্ণ করে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীরের দক্ষিণ পূর্ব পাশে ফুলের বাগান নষ্ট এবং জনগণের চলাচলের সড়ক সংকীর্ণ করে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন হয়েছে সচেতন নাগরিক কমিটির ব্যানারে।

আজ মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বিএনপি, স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। এর বাইওে নাট্যগুরু শাহজাহান চৌধুরী ও নাট্যশিল্পী বশির উল আনোয়ার উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্মাণ সামগ্রী সরাতে হবে। এই নির্মাণ কাজ বন্ধ করতে হবে। অন্যথায় আবার কর্মসূচি দেওয়া হবে। বৃটিশ আমলের গ্র্যান্ড ট্যাংক সড়ক সংকুচিত করে প্রাচীর নির্মাণ চলবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু , কুমিল্লা সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত