• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান দ্বীন মোহাম্মদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৪
logo

Photo

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান দ্বীন মোহাম্মদের।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মোগলটুলী এলাকার মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গত ৯ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল চলাকালে ফয়সল আহমেদ লামের এক দুষ্কৃতকারী মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে কয়েকজন কর্মী আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ফারুক ও আবুল বাশারের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, ওই হামলায় তাদের কর্মী শাহজালাল সায়েম গুরুতরভাবে আহত হন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এছাড়া ফারুক ও মাহবুবসহ আরও পাঁচজন কর্মী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু অশুভ শক্তি বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত এই নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে। এ অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিক সমাজসহ দেশপ্রেমিক সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে ইনসাফ, ন্যায় ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমীর মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, যুবনেতা আই আর আহমেদ আশিক শাহীনসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে
থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৯ ঘণ্টা আগে