কৃষি,খাদ্য, মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী ইয়াছিনকে বরই এবং ফুলকপি দিয়ে বরণ করলেন মতিন সৈকত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে বরই এবং ফুলকপি দিয়ে বরণ করে নেন কৃষিতে দুইবার জাতীয় পুরস্কার এবং পরিবেশ পদক প্রাপ্ত বাংলাদেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি মতিন সৈকত। দুই দিনের সরকারি সফরে মন্ত্রী তাঁর নিজ জেলা কুমিল্লা আসেন। আজ শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভাগীয় এবং উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে কৃষিতে দুইবার জাতীয় পুরস্কার এবং পরিবেশ পদক প্রাপ্ত বাংলাদেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি মতিন সৈকত মন্ত্রীকে বরই এবং ফুলকপি দিয়ে বরণ করেন। এ ব্যাতিক্রমী উদ্যোগকে মন্ত্রী স্বাগত জানান। এ সময়ে মতিন সৈকতের সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত