কুমিল্লায় এক্স ক্যাডেট মিলনমেলা

সংবাদ বিজ্ঞপ্তি
Thumbnail image

নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় এক আনন্দঘন পরিবেশে কুমিল্লা এক্স ক্যাডেট এসোসিয়েশন সেনা শাখার এক মিলনমেলা গতকাল অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের বর্তমান সভাপতি এক্স ক্যাডেট আকতার হোসেনের সভাপতিত্বে বিভিন্ন বর্ষের ক্যাডেটবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এসোসিয়েশন দেশের দূর্যোগ মুহূর্তে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন ছাড়াও সমাজের বিভিন্ন মানবিক কর্মকান্ডে অংশগ্রহন করে থাকে। মিলনমেলায় উপস্থিত ছিলেন নাট্য সংগঠক শাহজাহান চৌধুরী, মোস্তাক আহমেদ, মো. জাহাঙ্গীর প্রমুখ।

মিলনমেলা শেষে প্রয়াত ক্যাডেট ফরিদ উদ্দিন সিদ্দিকী সহ প্রয়াত অনান্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসান। পরে ক্যাডেটদের মধ্যে ব্লেজার বিতরণ করেন অর্থ সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সস্পাদক আবদুল হালিম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত