• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

বিএনপি ক্ষমতায় এলে কৃষকের বীজ, সার ও সেচের দিকে নজর রাখবে: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৪
logo

Photo

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপি কৃষকবান্ধব দল। ক্ষমতায় এলে কৃষকদের সুদিন ফিরবে। কৃষকের বীজ, সার ও সেচের দিকে নজর রাখবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উপর গুরুত্ব দিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। সেচ প্রকল্পের মাধ্যমে দেশি ইরি চাষে কৃষি বিপ্লব হয়েছিলো।

গতকাল শনিবার সকালে কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আট দফা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন মূল উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে নায্যমূল্যে বীজ-সার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ পৌঁছে দেওয়া হবে কৃষকের দোরগোড়ায়। তারেক রহমান গৃহীত এ পরিকল্পনার বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিক পথে এগুবে না। লন্ডনে তারেক - ইউনুস ঐতিহাসিক বৈঠক দেশে নির্বাচনের পথকে সুগম করেছে। এই ক্রান্তিকালে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ মুহুর্তে তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করি।

কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন হুদার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, মোবারক হোসোন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দ্বীন ইসলাম মৈশান, হানিফ মিয়া, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, খলিলুর রহমান মজুমদার প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৯ ঘণ্টা আগে