সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে গোলটেবিল বৈঠক

'মানুষ এখন রাষ্ট্র নিয়ে ভাবছে'

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে আজ শনিবার কুমিল্লা নগরীর একটি হোটেলের হলরুমে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়

এতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় সুজন কুমিল্লা জেলা সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সংকট, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচনী ব্যবস্থার দুর্বলতায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় নির্বাচন গণতান্ত্রিক চর্চা থেকে দূরে ছিল বলে তারা মন্তব্য করেন। এতে নাগরিকদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে।

তারা বলেন, মানুষ এখন রাষ্ট্র নিয়ে ভাবছে—এটি আশার দিক। এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে, তারা জনগণকে প্রজা ভাবতে পারেন না। নমিনেশন প্রক্রিয়া পরিবর্তন জরুরি, যাতে দল সংগঠনের যোগ্য ও সৎ মানুষকে মনোনয়ন দিতে পারে। অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়াও প্রতিপক্ষকে গ্রেপ্তার করে ঘায়েল করার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণ দেশের মালিক— এই বোধ সমাজে ফিরিয়ে আনতে হবে।'

বক্তব্য রাখেন সনাক কুমিল্লা সভাপতি নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আলী হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত