সপ্তম দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিননদী পরিষদের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহাস ঐতিহ্য রক্ষায় এই প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে তিন নদী পরিষদের উদযাপনের ৪৩তম বর্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা নগর উদ্যানে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ দিনব্যাপী অনুষ্ঠান সূচির ৭ম দিনে অধ্যাপক রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহানারা আক্তার শানু এবং স্বাগত বক্তব্য রাখেন- কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট ও সাংবাদিক তাপস চন্দ্র সরকার, সাংস্কৃতিক সংগঠক কামাল হোসেন ও শ্যামল বড়ুয়া ববি প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত