• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

আজ অফিস করবেন

কুমিল্লা সিটি করপোরেশনের ষষ্ঠ প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১: ৫৪
logo

Photo

কুমিল্লা সিটি করপোরেশনের ষষ্ঠ প্রশাসক হিসেবে আজ সোমবার দায়িত্ব নেবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এর আগে গতকাল রোববার সকালে তিনি স্থানীয় সরকার বিভাগে গিয়ে যোগদান করেন।

নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১১ সালের ৭ আগস্ট প্রথম প্রশাসক হিসেবে যোগ দেন সরকারের যুগ্ম সচিব মো. নাছির উদিদন আহম্মেদ। তিনি ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম দ্বিতীয় প্রশাসক ছিলেন। তিনি ওই বছরের ১৭ মে পর্যন্ত ছিলেন। ২০২২ সালের ১৭ মে থেকে ৬ জুলাই পর্যন্ত তৃতীয় প্রশাসকের দায়িত্বে ছিলেন উপসচিব ও তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম।

২০২৪ সালের ১৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত চতুর্থ প্রশাসক ছিলেন বার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। তিনি বেশি সময় প্রশাসকের দায়িত্বে ছিলেন। পঞ্চম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব মো. শাহ আলম। তিনি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ মার্চ পূর্বাহ্ন পর্যন্ত দায়িত্বে। এই পাঁচ ব্যক্তিই সরকারের আমলা ছিলেন।

ষষ্ঠ প্রশাসক রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ ৬০ হাজার টাকার চেক গ্রহণ করলেন নতুন প্রশাসক টিপু : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ৫১১ জন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল এ নিয়োজিত স্টাফদের জন্য ৪১ হাজার ৬০ হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে চেক নেন প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

ওই টাকা আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিটি করপোরেশনের ৮৩৩ জন কর্মীদের মধ্যে ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশুপার্কে বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

১২ ঘণ্টা আগে