• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

এবার মান অভিমান ভুলে মাহাবুব চৌধুরীও ফিরলেন মনিরুল হক চৌধুরীর কাছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২: ২৭
logo

Photo

সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নানা কমিটি নিয়ে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাহাবুব আলম চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে দলে, রাজপথে, আড্ডায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার ছিলেন তিনি। অবশেষে মান অভিমান ভুলে তিনি ফিরলেন মনিরুল হক চৌধুরীর কাছে। গতকাল শুক্রবার বিকেলে মতবিনিময় সভার নাম দিয়ে ‘ঘটা’ করে আরও কয়েকজন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিরেছেন সাবেক এই ছাত্রনেতা। মাহাবুব আলম চৌধুরীর ফেরার মধ্য দিয়ে কুমিল্লা-৬ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ। তাঁদের দুইজনের ঐক্য ভোটের মাঠে বিএনপির প্রার্থীকে আরও এগিয়ে নেবে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। কুমিল্লা-৬ আসনে বিএনপি এখন পুরোপুরি একাট্রা।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, মূলত মাহাবুব চৌধুরীর মান ভাঙাতে অথবা প্রার্থীর কাছে ফেরাতে আনুষ্ঠানিক এই আয়োজন।

কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময় সভা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা অধিভুক্ত ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ মো. সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সদর দক্ষিণ পৌরসভার প্রশাসক মো. নুরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।

মাহাবুব আলম চৌধুরী বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। ১/১১ এর পর থেকে কি অদৃশ্য কারণে আমার আর মনির ভাইয়ের মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। ২০০১ সালে ওনার সঙ্গে কাজ করেছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত মনির ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এবার শুরুতে কাজ করতে পারিনি । ইয়াছিন ভাই, টিপু ও কায়সারের উদ্যোগে আজকের এই সভা। আমার ভুল হলে ক্ষমা করবেন। যেখানে ইয়াছিন ভাই এতো বড় ত্যাগ করেছেন, সেখানে আমি ছোট মানুষ। আমিও চলে আসলাম । আগামী দিনে দলের স্বার্থে কাজ করব।

জানতে চাইলে রাতে মাহাবুব আলম চৌধুরী বলেন, দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি।

মনিরুল হক চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে এক হয়ে দলের জন্য, তারেক রহমানের জন্য কাজ করতে হবে। এখন বিরোধ, বিভেদের সময় নয়। আমরা ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে এগুতে চাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৩

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৪

দেবীদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

৫

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

সম্পর্কিত

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

৬ ঘণ্টা আগে