নিজস্ব প্রতিবেদক

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন । গতকাল সোমবার দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তিনি ওই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কুমিল্লার ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক ও মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা। যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাই নির্বাচন আমার কাছে অর্থবহ। নির্বাচন একটা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। গত ২/৩ দিন আগে, এর আগেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে। গত ২/৩ দিন আগে আমাকে চেয়ারম্যান সাহেব দেখা করার জন্য খবর দেন। আমি গেলাম। আমি দলটা ৩৩ বছর ধরে করি। তিনি আমাকে বলেছিলেন, ‘আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য। কুমিল্লার ছয়টা নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন।’ আমি দল করি। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য। আমি দল করি, দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই কারণে আমি উনার সাথে একমত হয়েছি। উনি আমাকে বসা অবস্থায় সমন্বয়কের চিঠি দিয়েছেন। উনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। দলে বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। তাঁর (ইয়াছিন) সাথে আমার একসাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যে সমঝোতা হয়েছে, তা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা কুমিল্লাকে স্বাধীনতার পর এগিয়ে নিতে পারিনি। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মুচিত হবে। সবাইকে সঙ্গে রেখে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব। হাজী ইয়াছিন, জেলা ও মহানগর নেতাদের সমন্বয় করে আমি কুমিল্লাকে নিয়ে আমার স্বপ্নের কথা বলব। এই জাতি চরম সংকটে পড়ে গেছে। নির্বাচন হবে। সবাইকে একসাথে কাজ করতে হবে।
কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, দুইজনই শ্রদ্ধেয় নেতা। চেয়ারম্যান সাহেবের আহবানে ইয়াছিন ভাই দলের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। ইয়াছিন ভাই জেলার ছয়টি আসনে সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা ছয়টি আসনে জিতব। দল নিশ্চয়ই তাঁর ত্যাগের বিষয়টি মূল্যায়ন করবে। দলের এই ক্রান্তিলগ্নে উনি ত্যাগ স্বীকার করেছেন।
এর আগে ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পেয়েছিলেন হাইকমান্ড থেকে। দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এরই পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন হয়।