নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব। সোমবার বিকেলে শহরতলীর শাসনগাছা বাসস্ট্যান্ডে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরবর্তীতে তিনি দৌলতপুর চৌমুহনী, বড় পুকুরপাড়, থিরা পুকুরপাড়, কাচিয়াতলীতে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিকভাবে চলতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। একটি মহল ৫ আগস্টের পর থেকেই নানা ষড়যন্ত্র করে দেশকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সজাগ থাকতে হবে।
মনিরুল হক চৌধুরী বলেন, সিটি করপোরেশন হয়েছে আজ ১২ বছর। শাসনগাছা শহর হয়েও এখনো ইউনিয়ন কেন? আমি নির্বাচিত হলে শাসনগাছাসহ দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করা হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।