নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পর এবার ১৬ টি খাসি সদকা দিলেন আমিন উর রশিদ ইয়াছিনও। ইয়াছিন এই আসনে দলের কাছে মনোনয়ন চেয়ে পাননি। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
আজ বুধবার সকালে ঘটা করে কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে বিভিন্ন এতিমখানার হুজুরদের ডেকে এনে ওই খাসি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় ইয়াছিনের অনুসারী বিএনপির নেতাকর্মীরা খাসি বিতরণের ছবি তুলেন। খাসি বিতরণের ভিডিও করেন। কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. ইব্রাহীম খাসি বিতরণের সময় মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুব আলম চৌধুরী, আতাউর রহমান ছুট্রি, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও বিএনপি নেতা মজিবুর রহমান কামাল।
রেজাউল কাইয়ুম বলেন, ইয়াছিন সাব কুমিল্লার বিভিন্ন এতিমখানায় খাসি সদকা দেন খালেদা জিয়ার জন্য। উনি ( খালেদা জিয়া) ঐক্যের প্রতীক। ইসলাম ধর্মে সদকার ব্যাপার আছে। ইয়াছিন ভাই ১৬ ডা এতিম খানায় ১৬ ডা খাসি দিচ্ছেন।
এর আগে সকালে খাসিগুলো এনে কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারের সীমানার রডে বাধা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার কুমিল্লা-৬ ( সদর) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী দয়াপুর, চাঁপাপুর, সুয়াগঞ্জ, চৌয়ারা এলাকায় দলীয় লোক পাঠিয়ে এতিমখানা ও মাদ্রাসায় খাসি পাঠিয়ে দেন।