৪র্থ বছরে শিশু-কিশোরদের প্রিয় 'পরম্পরায়'

ইলিয়াছ হোসাইন
Thumbnail image

সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরম্পরায়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে গত মঙ্গলবার বিকেলে জমজমাট অনুষ্ঠান আয়োজিত হয়। দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক পরম্পরায়ের পরিচালক কাজী মাহতাব সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সাবেক ডিন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক ও গবেষক ড.আবুল বাসার ও নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন।

শুরুতেই জাতীয় সঙ্গীত ও পরম্পরায়ের শ্লোগান উচ্চারণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর পর্যায়ক্রমে সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে পরম্পরায়ের সুদৃশ্য টেরাকোটা মেডেল প্রদান করা হয়। বিশেষ পুরস্কার দেওয়া হয় আরও ১৫জন শিক্ষার্থীকে। পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ এবং আমিন তানভীর । এরপর বর্ষসেরা শিক্ষার্থী স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয় পরম্পরায়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাধ্যা দত্তকে।

অনুষ্ঠান শেষ হয় পরম্পরায় এর ১ম ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের মনোরম আবৃত্তি পরিবেশনা দিয়ে।

সঞ্চালনায় ছিল পরম্পরায়ের শিক্ষার্থী নবনীতা নৃত্তিকা দাস, বর্ণালী রায়, ফারহিনা এমরান, প্রত্যাশা ভৌমিক, আদ্রিতা ভৌমিক ও তালহা জোবায়ের।

অনুষ্ঠানে পরম্পরায় ২০২৫ বর্ষ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জন ও অনলাইন ক্লাসের দেশের বিভিন্ন প্রান্তের আরও ৩৭ জন শিক্ষার্থীকে সমাপনী সনদপত্র প্রদান করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত