• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালিরবাজারে দোয়া ও পথসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৬
logo

Photo

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কুমিল্লাবাসীসহ দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটাই কোটি মানুষের চাওয়া।

তিনি গতকাল শুক্রবার নগেরর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ইয়াছিনের উদ্যোগে টানা নয় দিন ধরে চলা ধারাবহিক বিশেষ প্রার্থনা, কোরআন খতম, খাবার বিতরণ ও সদকার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লা ভিত্তিক দোয়ার আয়োজন করা হয়।

পরে বাদ মাগরিব কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার জামে সমজিদের দোয়ার অনুষ্ঠানে অংশ নেন। এসময় কালিরবাজার উত্তর ইউনিয়নের কালিরবাজারে ও দক্ষিণ ইউনিয়নের কমলাপুর বাজারে দুটি পথসভায় বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আপনারা যে দোয়ার আয়োজন করেছেন, আমরা সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আপনারা প্রতিটি নামাজে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন—এটাই আমাদের অনুরোধ।

কালিরবাজার ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনের কথা আমি জানি। বিগত ১৭ বছর ধরে আপনারা মাঠে আছেন, পাশে আছেন—এখন ভোটের সময় এসে কেন প্যাঁচ লাগছে, সেটাও বুঝি। ইনশাআল্লাহ, এই প্যাঁচ খুলে যাবে। আপনারা নিজেরাই বলুন—১৭ বছর আমি আপনাদের পাশে ছিলাম কি না? মামলা-হামলা, জুলুম-নির্যাতনের সময় আমি আপনাদের পাশে ছিলাম কি না? আপনারাও কি আমার পাশে ছিলেন না? আমরা কি দলের পাশে ছিলাম না? কোনো জুলুম-নির্যাতনই আমাদের আন্দোলন-সংগ্রাম থেকে ফিরিয়ে রাখতে পারেনি।

তিনি আরও বলেন, আপনারা কী চান, আমরা কী চাই, দল কী চায়—জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক দল, এখানে জনগণ যা বলবে তা-ই হবে। আপনারা কি চান আমি নির্বাচন করি? আমি কি ধানের শীষ নিয়ে নির্বাচন করি? নেতাকর্মীদের উদ্দেশে বলছি—ইনশাআল্লাহ, আমি ধানের শীষ নিয়েই নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই। জনগণ যা চাইবে, জনাব তারেক রহমানও তাই চাইবেন।

হাজি ইয়াছিন বলেন, দল থেকে যে প্রাথমিক নির্বাচন হয়েছে, এটি চূড়ান্ত নয়। এটি শুধু প্রাথমিক সিলেকশন। চূড়ান্ত খেলা আপনারাই খেলবেন। আপনাদের সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দোয়া ও পথসভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন পারভেজ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৯ ঘণ্টা আগে