কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটের বিভাগসহ প্রথম মেধা তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগসহ প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভর্তি সংক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://cou.admission-aid.com লিংকে ক্লিক করে ভর্তিচ্ছুরা স্ব স্ব প্যানেলে প্রবেশ করে তাদের ফল দেখতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে।

মেধা তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীগণ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময়ে ( ৯টা থেকে ৩ টা ৩০টা) স্ব-শরীরে ইউনিট অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য পূরণকৃত ফরমের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন সাপেক্ষে উহার এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

শিক্ষার্থীদেরকে ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও ডীন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন on/off এর শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯টা পর্যন্ত। তবে, মাইগ্রেশন off করলে পরবর্তিতে on করার কোন সুযোগ থাকবে না।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল রোববার।

ভর্তি সংক্রান্ত যে কোন আপডেট তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://cou.admission-aid.com ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/comillauniversityofficial থেকে জানা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত