• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মোমবাতি প্রজ্বলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২০: ৪৪
logo

Photo

মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কর্মসূচি হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ওই কর্মসূচি হয়। এতে জুলাই যোদ্ধাদের স্মরণ করা হয়।

আজ শনিবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূঁইয়া, আহমেদ আব্দুল্লাহ তারেকসহ অন্যান্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা 'ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ', 'সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'লড়াই, লড়াই, লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই', 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'কোটা না মেধা-মেধা, মেধা', 'বিচার চাই, বিচার চাই; খুনি হাসিনার বিচার চাই' ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে সাহস জুগিয়েছে, পুলিশ গুলি চালালেও তারা দমে যায়নি। বরং তারা পুরো দেশের কাছে বার্তা দিয়েছে যে এই লড়াই পুরো রাষ্ট্রের, জনগণের , সকল শ্রেণির পেশার মানুষের এবং সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই।'

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, 'জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। জুলাই কোন রাজনৈতিক দলের না, এটি সকল আপামর জনতার। জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আবার যেন জুলাইকে স্মরণ করি এবং সেই চিন্তা থেকেই যেন দেশের স্বার্থে কাজ করি।'

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

২

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

৩

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

৪

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৫

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

সম্পর্কিত

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

১২ ঘণ্টা আগে
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

১৩ ঘণ্টা আগে
পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

১৮ ঘণ্টা আগে
পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

২০ ঘণ্টা আগে