• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে ছাত্রদল ও শিবিরের নানামুখী সেবা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৫
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন ধরণের সেবামূলক কাজ করেছে ছাত্রদল, ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , ইসলামী ছাত্র মুক্তি আন্দোলন ও কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।

এসব সেবার মধ্যে রয়েছে পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা,বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি।

আজ শুক্রবার রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি জেলাভিত্তিক বিভিন্ন আঞ্চলিক সংগঠন সেবা দেয়। আগামীকাল শনিবার সকাল ও বিকেলেও এই সেবা চলবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, '২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূর- দূরান্ত থেকে, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। আমরা চেষ্টা করছি এখানে যারা অভিভাবকরা আছেন এবং শিক্ষার্থীরা আছেন সকলে ভলো ভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।'

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা মেসগুলো আছে সবগুলোতে সাধ্যমত তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি আমাদের মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি। যাতে তারা ইমারজেন্সি কোন প্রয়োজনে চিকিৎসা সেবা পায়।পাশাপাশি আমরা সবার আগে বাংলাদেশ নামে একটা বাইক সার্ভিস চালু করেছি। যেটা আমরা কালকে রাত থেকে শুরু করেছি। আজকের দিনে প্রায় ৫০ জন ছাত্রকে আমরা সেবাটা দিতে পেরেছি। আগামীকালও আমাদের সেবাগুলো অব্যহত থাকবে। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য যারা পরীক্ষার্থী, যারা আসবে এবং অভিভাবকরা আসবে সকলের পাশে আমরা আমাদের সাধ্যমতো থাকবো।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিবারের মতো আমরা এবারো বাইক সার্ভিস চালু করেছি যেটি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে,খুব সুন্দর ও উৎসব মুখর ভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে।

এদিকে ছাত্রশিবির ভর্তি পরীক্ষার্থীদের বাস ও বাইক সার্ভিস খাবার ও মডেল টেস্টসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে সার্বিক সহায়তায় পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।‎ ‎

‎শিবির ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম,শহীদ আবরার ফাহাদ, শহীদ তাহমিদ, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি অঞ্চলের আশেপাশের কেন্দ্রগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করেন তারা। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ শিক্ষার্থীদের জন্য রাতের খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা র ব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইমার্জেন্সি যাতায়াতের জন্য বাইক সার্ভিস ও রাতে নিরাপত্তা ও যাতায়াতের জন্য বাস সার্ভিসেরও ব্যবস্থা করে সংগঠনটি।‎

‎ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, শিবির ৯ টি তথ্য কেন্দ্র স্থাপন করেছে। রাতে শিক্ষার্থীদের রাতের খাবার ও ক্যাম্পাসের আশেপাশে ভিবিন্ন মসজিদ থাকার ব্যবস্থা করেছে। এছাড়াও আমরা গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ক্যাম্পেইন করেছি।'

তাছাড়া বিনামূল্যে মেডিকেল সেবা এবং ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন আমরা হেল্প ডেস্ক এবং মেডিকেল বুথ বসিয়েছি। আপনারা জানেন অনেক দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ও তাদের অভিভাাবকেরা আসে মানসিকভাবে তারা স্ট্রং থাকে না। অসুস্থ হয়ে পড়ে তাদের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা একটা মেডিকেল বুথ পরিচালনা করছি, এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়েছি।'

কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডির পক্ষ থেকে গত বছরের ন্যায় এই বারো আমরা ভর্তি পরিক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরিক্ষার্থীর জন্য আমরা খাবার এবং ১ হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করেছি। আমরা একটি মডেল টেস্টও নিয়েছি যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।'

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

২

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

৩

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

৪

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৫

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

সম্পর্কিত

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

১৬ ঘণ্টা আগে
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

১৭ ঘণ্টা আগে

১ দিন আগে
পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

১ দিন আগে