• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় দিবস আজ

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১১: ৫৪
logo

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১১: ৫৪
Photo

মনোলোভা লালমাই পাহাড়ের ৫০ একর ছোট-বড় টিলা ও সমতল ভ‚মিতে গড়ে উঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০ বছরে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠার দুই দশকের মধ্যে আরও ২০০ একর জায়গা নিয়ে চলছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ। ওই কাজ এখনো শেষ হয়নি। ২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন মহান জাতীয় সংসদে পাস হয়। ২০০৭ সালের ২৮ মে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন শিক্ষক বর্তমান উপাচার্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি ২০০৭ সালের ৬ মে এ বিশ^বিদ্যালয়ে যোগদান করেন। গত ১৪ মে তিনি উপাচার্য পদে যোগদান করেন।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করাই আমার প্রধান কাজ। সবার আগে শিক্ষার্থী। আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা, আনন্দময় পাঠদান, ভালো চাকরি পাওয়া, সুস্থ মানসিকতার মানুষ তৈরি করাকে গুরুত্ব দেব।

তিনি বলেন, এবার বিশ্ববিদ্যালয় দিবস পড়েছে ঈদের দিনে। ঈদের ছুটির পরে সুবিধাজনক সময়ে আমরা দুই দশক বা ২০ বছর অনুষ্ঠান করব।

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-বরিশালের মধ্যবর্তীস্থানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সড়ক ও রেলপথে অনায়াসে এই বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১১ কিলোমিটার অদূরে ইতিহাস ঐতিহ্যের এক মায়াময় শহর কুমিল্লা। এই শহরে রয়েছে টিউশনি করার অপার সুযোগ। আরামে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ। শহরে থেকে চট করে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারে। আবার ফিরেও আসতে পারে।

সেমিস্টার পদ্ধতিতে নিয়মিত ক্লাস করা, টিউটোরিয়াল পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও উপস্থাপনার মতো একাডেমিক কাজ শেষে এই ক্যাম্পাস আপনাকে দুদÐ শান্তি দেবে। ক্যাম্পাসের মনোলোভা দৃশ্য বিকেলে, সন্ধ্যায় কিংবা বৃষ্টিভেজা দিনে দারুণভাবে মোহিত করবে। প্রকৃতির এক সুন্দরতম স্থানেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

এদিকে বছর তিনেকের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের ২০০ একর জমির ওপর স্থাপিত নতুন এক ক্যাম্পাস পাবেন।

যেখানে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় থাকবে। বর্তমানে ওই ক্যাম্পাসের কাজ চলছে। লালমাই পাহাড়ের কোলেই ওই ক্যাম্পাস। ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর সড়ক দিয়ে যে কেউ ওই ক্যাম্পাসে পৌঁছতে পারবেন।

লালমাই পাহাড়ের বাঁশবাগান, কসাভা, পাহাড়ের ঢালে সবজি চাষ ও পাহাড়ের নিচের ধানি জমিও সেখানে আছে। আরও কাছে আছে চা বাগান। টাল্লো টিলা। কাঁঠাল গাছ। আঁকা বাঁকা পাহাড়ি পথ। অদ্ভুত এক সুন্দর পরিবেশ।

যাঁরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে কিংবা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশের মেসে কিংবা বহুতল ভবনে থাকবেন, তাঁরা তো প্রকৃতির কোলেই থাকবেন। যেখানে কোন যানজট নেই। শব্দদূষণ নেই। বায়ুদূষণ নেই। সারাদিনের ক্লান্তির পর বিকেলে সন্ধ্যায় আড্ডা দেওয়ার এক সুন্দর পরিবেশও এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে।

এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৯ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বিজ্ঞান অনুষদের অধীনে গণিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন ও ফার্মেসী। কলা ও মানবিক অনুষদে ইংরেজি ও বাংলা। সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, প্রতœতত্ত¡, গণযোগাযোগ ও সাংবাদিকতা। ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। প্রকৌশল সায়েন্স অনুষদে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইন অনুষদের অধীনে আইন বিভাগ।

প্রতি শিক্ষাবর্ষে এক হাজার ৩০ জনের মতো শিক্ষার্থী ভর্তি হয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলে থাকার জন্য পাঁচটি হল আছে। ছেলেদের তিনটি হল কাজী নজরুল ইসলাম হল. শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বিজয় ২৪ হল (আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল)। ছাত্রীদের থাকার জন্য নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ও সুনীতি শান্তি হল (আগে নাম ছিল শেখ হাসিনা হল)। এছাড়া নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের চারপাশে আছে ভালোমানের ভবনে থাকার সুব্যবস্থা (মেস)।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ১৯ টি বিভাগে ৬ হাজার ৪৮৪ জন ছাত্রছাত্রী আছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ২৮৬ জন, কর্মকর্তা ১১১ জন ও কর্মচারী ২১৫ জন। শিক্ষকদের মধ্যে অন্তত ৩০ জন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছিলেন। কর্মকর্তাদের মধ্যে ১০ জন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এছাড়া সরকারি চাকরি, বিসিএসে, বিশ্বের বিভিন্ন স্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা ছড়িয়ে আছেন। কর্মজীবনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ ভালো করছে। এক ঝাঁক তরুণ শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৩

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৪

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত

১৯ ঘণ্টা আগে
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১ দিন আগে

২ দিন আগে