• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীনদের যাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২: ২৫
logo

Photo

স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ¡াসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে গতকাল রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগসমূহ।

সরেজমিনে দেখা যায়, নতুন প্রাণের স্পন্দনে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ কৃষ্ণচ‚ড়া রোড এবং বিভাগের করিডর এলাকা ছিল লোকারণ্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য আর বড় ভাই-বোনদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহŸান জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী মরিয়ম জান্নাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম দিন। এখানকার বিস্তৃত পরিবেশে এসে আমার খুব ভালো লেগেছে। আমাদের ক্যাম্পাসের এতো সবুজের মাঝে বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে। তাছাড়া এখানকার আপু-ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি। সত্যি তাঁরা আমাদেরকে একদম নিজের অনুজের মতো দেখছেন, আমাদের আপন করে নিয়েছেন। আমি আশা করি আপু-ভাইয়ারা আমাদেরকে উপদেশ, নির্দেশনা দেবেন আমরা তা পালন করার চেষ্টা করব।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, তোমাদের অংশগ্রহণে এই ক্যাম্পাস হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের অর্জিত মেধা আর নতুন স্বপ্নের অপচয় না হোক এই প্রত্যাশা। কেবল ডিগ্রি অর্জন নয়, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সাহসী ও সংবেদনশীল হয়ে ওঠো; সময়ে অসময়ে তোমাদের পাশেই আছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের উদ্দেশ্যে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নবীনদের পথচলা সহজ করতে বিভিন্ন বিভাগ যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক, বিভাগ ও কারিকুলামের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য স্থির করার সঠিক দিকনির্দেশনা পেয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে তাদের পেছনে পরিবারের শ্রম ও ত্যাগের কথা। আগামীর প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে জ্ঞান অর্জনের তৃষ্ণা বা কৌত‚হল বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। একইসঙ্গে ভালো-মন্দের পার্থক্য বুঝে এবং নিজ নিজ ধর্ম চর্চার মাধ্যমে নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তারা উচ্চশিক্ষার এই সুযোগ কাজে লাগিয়ে দিনশেষে এক একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বার্ডে নিউ হোস্টেলের পুনর্মিলনী আজ

২

চৌদ্দগ্রামে ১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের লাশ উদ্ধার

৩

এদের হাত ভেঙে দেন: কামরুল হুদা

৪

মনোহরগঞ্জ-লাকসাম সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৫

বিকেলে মন্ত্রী, এমপি,দক্ষিণ জেলা বিএনপি , মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মিলে কুমিল্লায় পালন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী

সম্পর্কিত

বার্ডে নিউ হোস্টেলের পুনর্মিলনী আজ

বার্ডে নিউ হোস্টেলের পুনর্মিলনী আজ

১ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে ১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে ১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের লাশ উদ্ধার

১৫ ঘণ্টা আগে