• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

হঠাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২: ২৮
logo

Photo

জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি হঠাৎ করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন।

তিনি আলোচনায় ঈমান ও আমলের ফজিলত, শরিয়তের বিভিন্ন বিষয় এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামের মৌলিক বিধান পালন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহবান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’-এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশে ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার পুরস্কার অন্য পরিবেশে আমল করার তুলনায় বেশি হবে। গ্র্যাজুয়েটদের দুর্নীতির কারণে বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামবিহীন গ্র্যাজুয়েট হওয়ার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে।

তিনি আরও বলেন, তোমরা ইসলামকে ধারণ করে গ্র্যাজুয়েট হও। ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের মতো মানুষ হও। তাহলে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে তাঁর সঙ্গে আগত নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসরের নামাজ আদায় করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে এটি তাদের এখতিয়ার। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি আসলে কারও বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু এমন কিছু ফরজ বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো মানুষ অবহেলা করে। আমাদের স্থায়ী কোনো শত্রæ বা স্থায়ী কোনো বন্ধু নেই। একজন মুমিনেরও স্থায়ী শত্রু বা বন্ধু থাকা উচিত নয়। আজ যদি কোনো অন্যায়কারী তওবা করে, তবে সে আমার বন্ধু। আবার কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয়, তবে সে আমার শত্রু।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

২

বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

হঠাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

৪

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

৫

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম ভূঁইয়া

সম্পর্কিত

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

৩ ঘণ্টা আগে
বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে