• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৯: ০৮
logo

Photo

‘রাজনীতি’মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। মিছিল শেষে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় তারা 'জাতীয়তাবাদী ছাত্রদল-জিন্দাবাদ, জিন্দাবাদ', 'তারেক রহমানের বাহুবল-জাতীয়তাবাদী ছাত্রদল', 'তারেক রহমানের সিদ্ধান্ত-চূড়ান্ত, চূড়ান্ত' ইত্যাদি স্লোগান দেন।

আনন্দ মিছিল শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, 'নবগঠিত কমিটির নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল অধিকার নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করবে। আপনারা জানেন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, হলে খাবারের নিম্নমান এবং আশেপাশের দোকানগুলোতে খাবারের নিম্নমান নিয়ে শিক্ষার্থীদের যেসব অভিযোগ আছে, আমরা সেসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করব।'

তিনি বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের নামে যে একটা লুটপাট হয়েছে, আমাদের ক্যাম্পাসকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র হয়েছে আমরা সেসব বাস্তবে রূপান্তরিত হতে দিব না। ছাত্রদলের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একীভ‚ত করা হবে এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ প্রায়োরিটিতে রাখা হবে।'

নবগঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দীর্ঘ লড়াই-সংগ্রাম, নির্যাতন, জেল জুলুমের পর পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি উপহার দেওয়ায় প্রথমে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। সকলকে নিয়ে একটি অংশগ্রহণ মূলক কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব প্রাপ্ত টিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।'

তিনি বলেন, 'ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি অব্যাহত রাখতে ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা নিয়োজিত থাকবো। আমাদের প্রত্যাশা শিক্ষার্থীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদল তার গৌরব ধরে রাখবে এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলে ছাত্রদলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।'

প্রসঙ্গত, গত ১৮ জুন মোস্তাফিজুর রহমান শুভকে আহŸায়ক ও নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আবুল বাশারকে সদস্য সচিব করে ১২ সদস্যের আহŸায়ক কমিটি গঠন করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে মনিরুল হক চৌধুরীর বৈঠক

২

শিষ্টাচার মেনে রাজনীতি করতেন বিচক্ষণ নেতা সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অবঃ) আকবর হোসেন বীর প্রতীক

৩

রাজাপুরে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

৪

পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার ১

৫

৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: টিপু

সম্পর্কিত

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে মনিরুল হক চৌধুরীর বৈঠক

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে মনিরুল হক চৌধুরীর বৈঠক

৩০ মিনিট আগে
শিষ্টাচার মেনে রাজনীতি করতেন বিচক্ষণ নেতা সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অবঃ) আকবর হোসেন বীর প্রতীক

শিষ্টাচার মেনে রাজনীতি করতেন বিচক্ষণ নেতা সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অবঃ) আকবর হোসেন বীর প্রতীক

১ ঘণ্টা আগে
রাজাপুরে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

রাজাপুরে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

২ ঘণ্টা আগে
পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার ১

পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার ১

৩ ঘণ্টা আগে