শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৬, ২১: ১৫
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, কিল-ঘুষি ও লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৭ মে দুপুর ২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইপেল, একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির এবং একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাওহীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, কিল-ঘুষি এবং লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে আহ্বায়ক, ইংরেজি বিভাগের প্রভাষক মো. বুলবুল আহমেদকে সদস্য এবং মার্কেটিং বিভাগের প্রভাষক আফজাল হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত