• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০: ৫২
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংকের কর্মকর্তা তনয় সাহা, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু ও নাসির উদ্দিনসহ মুরাদনগর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান বলেন, আজকের আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবনে কিছু স্মৃতি সবসময় মনে থাকে। আন্দোলনের সময় সহযোদ্ধা ভাইদের পাশে পাওয়া, বিপদে সতর্ক করা এগুলো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বড় সুবিধা। সংগঠনের সদস্যরা সবসময় একে অপরের ভালো চায়, ক্ষতি চায় না।

লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, এই সংগঠনে এলে আমি আমার শেকড়কে খুঁজে পাই। আমি চোখ বন্ধ করে বলতে পারি, এখানকার সবাই আমার সন্তানের মতো। যারা বিসিএস দিতে চাও, তাদের পরামর্শ দেব পুরোনো পড়াগুলো নিয়মিত রিভিশনে রাখবে। জীবনে পাস-ফেল আসবেই, কিন্তু লেগে থাকতে পারলেই সফলতা আসবে।

সভাপতি সাইদুল ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সংগঠন একটি পরিবারের মতো যেখানে সবাই একে অপরের খোঁজখবর রাখে এবং প্রয়োজনে সহযোগিতা করে। আমরাও সবাই মিলে সেই পারিবারিক বন্ধন বজায় রাখব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৭

২

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, কুমিল্লা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

৩

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

সম্পর্কিত

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৭

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৭

১১ ঘণ্টা আগে
কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, কুমিল্লা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, কুমিল্লা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

১৬ ঘণ্টা আগে
বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১ দিন আগে